সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইসলামপুর গ্রামের পশ্চিম পাড়ার কৃতী সন্তান, সৌদি আরব প্রবাসী আলী আহমদের সৌজন্যে একতা ফুটবল ক্লাবের খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর ২০১৯) একতা ফুটবল ক্লাব মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াঙ্গনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। জার্সি বিতরণ অনুষ্ঠানে ইসলামপুর গ্রামের মুরব্বিগণ, খেলোয়াড়, দর্শক ও স্থানীয় ক্রীড়ানুরাগীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে একতা ফুটবল ক্লাবের খেলোয়াড় সুজেল, শিপন, সাহেল, ইমরান, রুবেল, সুয়েব, তাহের, আশরাফ, নজম উদ্দিন, জাকারিয়া, আহাদ, মাহবুব, দুলালসহ উপস্থিত সকল খেলোয়াড়দের মধ্যে জার্সি বিতরণ করা হয়।

স্থানীয়রা জানান, প্রবাসে থেকেও গ্রামের খেলাধুলা ও যুবসমাজের প্রতি আলী আহমদের এই সহযোগিতা প্রশংসনীয়। এতে তরুণ প্রজন্ম খেলাধুলায় আরও উৎসাহিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
 

নবীনতর পূর্বতন