পাকা রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন তৈয়ব মিয়া কামালী, সৈয়দপুর শাহারপাড়া ইউ‌নিয়ন
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে লোকাল গভর্নেন্স সাপোর্ট প্রোগ্রাম (এলজিএসপি-৩) এর আওতায় গৃহীত ১১টি উন্নয়ন প্রকল্পের একটি সফলভাবে বাস্তবায়িত হয়েছে।

এর মধ্যে ৩নং প্রকল্প হিসেবে ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইসলামপুর গ্রামের সোনাতনপুর মৌজায় চানু মিয়ার বাড়ির সামনে থেকে আব্দুস সালামের বাড়ির সামনের অংশ পর্যন্ত সিসি রাস্তা নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। স্থানীয়দের দীর্ঘদিনের চলাচলের দুর্ভোগ লাঘবে এই রাস্তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সম্পন্ন হওয়া সিসি রাস্তার উদ্বোধন করেন ৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ তৈয়ব মিয়া কামালী এবং ৬নং ওয়ার্ডের সদস্য ও ইসলামপুর গ্রামের প্রতিনিধি ফজলুর রহমান (মোয়াজ্জিন)।

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামপুর গ্রামের গিয়াস উদ্দিন, আব্দুস সালাম, বাবুল মিয়া, আব্দুল লতিফ, দ্বানা মিয়া, আব্রা খান, আসসাদ আলী, আশরাফ হোসেন, সকত আলী, শাহ জাহানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা এই উন্নয়ন কাজে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন প্রকল্প অব্যাহত রাখার আহ্বান জানান।

সৈয়দপুর শাহারপাড়া ইউ‌নিয়ন প‌রিষদ, ইসলামপুর জগন্নাথপুর, এলজিএসপি ৩ - LGSP-3
চেয়ারম্যান জনাব মোহাম্মদ তৈয়ব মিয়া কামালী, ফজলুর রহমান

একটি মন্তব্য করুন

নবীনতর পূর্বতন