ইসলামপুর গ্রামের সুপরিচিত সমাজসেবক ফজলুর রহমান মুয়াজ্জিন ৬নং ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি নিঃস্বার্থভাবে সমাজসেবামূলক কাজ করে আসছেন। বিশেষ করে নিজ ওয়ার্ডের গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্নভাবে সহযোগিতা করে এলাকাবাসীর আস্থা অর্জন করেছেন।
চিত্রঃ আসন্ন ৭ নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদ্‌ নির্বাচনে "পুরো ইসলামপুর (ব্রাহ্মণ গাও) গ্রামবাসীর সমর্থনে" ৬নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ফজলুর রহমান মুয়াজ্জিন ভাইয়ের নমিনেশন দাখিলের পর তোলা ছবির একাংশ।

ফজলুর রহমান মুয়াজ্জিন বলেন, “৬নং ওয়ার্ডের মানুষ যখনই আমাকে ডাক দিয়েছে, আমি তাদের ডাকে সাড়া দিয়ে ছুটে গিয়ে সহযোগিতা করার চেষ্টা করেছি। আমার সাধ্য অনুযায়ী ইসলামপুর গ্রামসহ পুরো ৬নং ওয়ার্ডবাসীর সেবা করার চেষ্টা করেছি।”

ওয়ার্ডবাসীর সমর্থনের বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন,
“আমি সবসময় ৬নং ওয়ার্ডের মানুষের জন্য কাজ করেছি। প্রয়োজনে পাশে দাড়িয়েছি। ইনশাআল্লাহ, ওয়ার্ডবাসীর পূর্ণ সমর্থন পাব বলে আশা করি। 

বিশেষ করে এলাকার মানুষের যদি সেবা করে থাকি তাহলে নির্বাচনে শতভাগ ভোট পেয়ে নির্বাচিত হওয়ার ব্যাপারে আমি আশাবাদী।”

শেষে তিনি ৬নং ওয়ার্ডের সকল বাসিন্দার দোয়া ও সমর্থন কামনা করেন।
নবীনতর পূর্বতন